স্থানীয় সংবাদ

রূপসায় বাজার মনিটরিংয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় খুলনা জেলার টাস্ক ফোর্সের অংশ হিসেবে রূপসা বাজারে বাজার মনিটরিং গত ১১ মার্চ মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্ররা কার্যক্রমে অংশ নেয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের সুবিধার্থে রমজান মাসে এ মনিটরিং কার্যক্রম শুরু হয়। ব্যবসায়ীদের ক্রয় চালান রসিদ সংগ্রহে রাখা,ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন , সঠিক মূল্যে পণ্য বিক্রয় ও সঠিক ওজনে পণ্য বিক্রয় করতে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতনতা বাড়াতে এ মনিটরিং কার্যক্রম। এ সময় বৈষম্য বিরোধী ছাত্রসমাজের পক্ষে অংশ নেয় আল মামুন,ফাহাদ গাজী,মেহরাব বিন তারেক,মেহেদী, আশরাফুল, মেহেদী হাসান সানী,আলি আহমেদ, সিফাত,হাসান মির্জা,সৌহার্দ্য, জাহিদুল ইসলাম,ইতি, সজল প্রমুখ। জনস্বার্থে এ মনিটরিং কার্যক্রম অব্যহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button