দৌলতপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : কেএমপি’র দৌলতপুর থানা বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে দৌলতপুর বাজার এলাকা হতে গোপাঃ সিআর-১০৬০/১৯, ধারা-যৌঃ নিঃ আঃ ৩’ এর ওয়ারেন্টভুক্ত আসামী পাবলা ফোরকানিয়া মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা গোলাম মওলার পুত্র মো. লালন শেখ (৩০)’কে গ্রেফতার করেন। দৌলতপুর থানার এসআই মোঃ সাইফুল ইসলামসহ সঙ্গীয় অফিসারদের অংশ গ্রহনে অভিযান পরিচালিত হয়। উল্লেখ্য যে, বিজ্ঞ আদালত আসামীকে বর্ণিত মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ড এবং দুই হাজার টাকা অর্থদ- প্রদান করেছেন। এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, দৌলতপুর বাজার এলাকায় গোপাঃ সিআর-১০৬০/১৯, ধারা-যৌঃ নিঃ আঃ ৩’ এর ওয়ারেন্টভুক্ত আসামী অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামীকে বিজ্ঞ আদালত বর্ণিত মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ড এবং দুই হাজার টাকা অর্থদ- প্রদান করেছেন।



