দৌলতপুরে মান্নু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর মুহসিন স্কুল মাঠে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে দৌলতপুর ক্রীড়া চক্র’র আয়োজনে ২য় শেখ হাফিজুর রহমান মান্নু স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট(অনূর্ধ্বÑ১৩)’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, সাবেক কাউন্সিলর, দৌলতপুর ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র, ব্যবসায়ী শেখ ইকরামুল হক, আলীম হোসেন ডলার, সাংবাদিক ও কবি আবু আসলাম বাবু, সোহেল মির্জা, পাভেল, ফিরোজ খান, শেখ রিকো, রিপন খান, শেখ তকি, শেখ তুর। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির শেখ আজিমুল হক ( আজিম), এনজির আহম্মেদ সাদী, শুভ, তৌসিফ আহম্মেদ রাজীব, আলামিন লিটন, শেখ মুরাদ, মিলন, আসিফ, আকাশসহ প্রমুখ। ফাইনাল খেলা পরিচালনা করেন এস এম জাকারিয়া ও নিলয়। ফাইনাল খেলায় অংশ গ্রহন করে দৌলতপুর ক্রিকেট জার্নি ইনষ্টিটিউট ও বয়রা তরুন সংঘ ক্রিকেট একাডেমী। অনুষ্ঠতব্য খেলায় দৌলতপুর ক্রিকেট জার্নি ইনষ্টিটিউট বিজয়ী দলের খ্যাতি অর্জন করে। আমন্ত্রিত অথিতিবৃন্দ বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজ মানি প্রদান করেন। এছাড়াও কয়েক গ্যাটাগরিতে সেরা খেলোয়ারদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।



