যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং : অক্ষত আছে দুই পাইলট

যশোর ব্যুরো ঃ যশোর বিমান বন্দরে ক্রাশ ল্যান্ডিং করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। তবে বিমানের দুই পাইলট অক্ষত আছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দুপুর ১২টা ১৮ মিনিটে যশোর বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান (ঋখওএঐঞ ঘঙ এজঙই -১২০ ঞজঅওঘওঘএ গওঝঝওঙঘ) উড্ডয়ন করে। প্রশিক্ষণরত অবস্থায় স্বাভাবিক অবতরণের সময় ১২ টা ৫৫ মিনিটে অসাবধানতাবশত ভুমিতে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানটিতে থাকা গ্রুপ ক্যাপ্টেন তাওহীদ ও স্কোয়াড্রন লিডার মূসা অক্ষত আছেন। তাদের যশোর বিমান ঘাঁটিতে সাধারণ চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্র আরো জানায়, বিমানটি উদ্ধারে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন।
তবে এ বিষয়ে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।#
ভারতে হোলি বা দোল উৎসবের শনিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
যশোর ব্যুরো
ভারতে হোলি বা দোল উৎসবের সরকারি ছুটি থাকায় শনিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
তবে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান,ভারতের পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন থেকে পত্র দিয়ে জানিয়েছে ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে।
তবে রোববার সকাল থেকে পুরোদমে আবারও আমদানি-রপ্তানি কাজকর্ম চলবে বলে তিনি জানান।
ভারতে হোলি বা দোল উৎসবের কারণে পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত সিঅ্যান্ডএফ মালিক,কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাক চালকরা নিজ নিজ এলাকায় গেছেন।
ফলে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই বন্দরের সব কাজে ভাটা পড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী।
কার্ত্তিক চক্রবর্তী বলেন, দোলযাত্রা বা দোল উৎসব একটি বৈষ্ণব উৎসব। বসন্তের এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসাবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে। এই উৎসবের কারনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সাথে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক,ট্রান্সপোর্ট কর্মচারী, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে যান। ফলে শনিবার এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটির জন্য শনিবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করার পর ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঞা জানান, দোল পূর্ণিমায় এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।



