খুলনা ২নং আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

# আহবায়ক শেখ নাসির, সমন্বয়কারী মুফতি ইমরান #
খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল শুক্রবার(১৪মার্চ) দুপুর আড়াইটায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন এর পরিচালনায় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নগর সভাপতি আগামী জাতীয় নির্বাচন পরিচালনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা ২ নং আসনে (সদর+সোনাডাঙ্গা) নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসবে শেখ মোঃ নাসির উদ্দীন, যুগ্ন আহবায়ক আব্দুস সালাম, আলহাজ্ব আবু তাহের, সমন্বয়কারী মুফতি ইমরান হোসেন, যুগ্ম সমন্বয়কারী মোঃ নূরুরুজ্জামান বাবুল, মোঃ ইমরান হোসেন মিয়া, যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দীন সরদার, সহ সমন্বয়কারী মোল্লা রবিউল ইসলাম তুষার, আব্দুর রশীদ, হাবীবুল্লাহ মেসবাহ, ইঞ্জিনিয়ার হায়দার আলী, অর্থ সমন্বয়কারী হাদিসুর রহমান তুষার, সদস্য মাওলানা আব্বাস আমীন, মোঃ হুমায়ুন কবীর, গণসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ মঈন উদ্দিন, শাকির হোসেন, সেন্টার সমন্বয়কারী গাজী ফেরদৌস সুমন, পোলিং এজেন্ট সমন্বয়কারী খালিদ সাইফুল্লাহ, যোগাযোগ সমন্বয়কারী মেহেদী হাসান সৈকত, মহিলা ভোটার সমন্বয়কারী আবুল কাশেম, আইন সমন্বয়কারী অ্যাডভোকেট কামাল হোসেন, প্রশাসন সমন্বয়কারী আলহাজ্ব আকবর আলী পাঠান, প্রচার সমন্বয়কারী নাজমুল ইসলাম, প্রকাশনা সমন্বয়কারী মুফতী শামীম সাইফী, সাব্বির আহমদ, স্বেচ্ছাসেবক সমন্বয়কারী আঃ মান্নান সরদার, সদস্য মোঃ আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম লিটন সহ ৪২ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। আজকের অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নগর সভাপতি মুফতি আমানুল্লাহ বলেন আগামী নির্বাচনে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, ধর্ষণমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি কল্যাণময় ইসলামী সমাজ ও রাষ্ট্র বিনির্মানে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।



