স্থানীয় সংবাদ

ফুলতলা এসিল্যান্ড অফিসের কর্মচারী ফারজানা-মতিউরের বদলি ফুলতলা এসিল্যান্ড অফিসের কর্মচারী ফারজানা-মতিউরের বদলি

# দুর্নীতি-অনিয়মের অভিযোগ #

স্টাফ রিপোর্টার ঃ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ফুলতলা উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারি ফারজানা-মতিউরকে কর্তৃপক্ষ বদলি করেছেন। এদিকে দুই দুর্নীতিবাজ কর্মচারীর বদলির খবর শুনে সেবা প্রত্যাশিদের মুখে হাসি ফুটেছে। শুধু সেবা প্রত্যাশি নয়। এসিল্যান্ড অফিসের আওতায় দামোদর ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেছেন, আল্লাহ এখন বাঁচাইছে। কেন বাঁচাইছে এ জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মচারি বলেন, আমার সাথে নাজির ফারজানা প্রচন্ড অশোভনীয় ব্যবহার করেছে। আমার চোখের পানি ঝড়েছে। ভূমি অফিসের সেবা প্রত্যাশি মামুন বলেন, তাদের বদলি শুধু নয়, বিভাগীয় শাস্তি দিতে হবে। যাতে নতুন করে আর কোন ভূমি অফিসে গিয়ে এ ধরনের কর্মকান্ড না ঘটাতে পারে। তথ্যমতে, দীর্ঘ দিন যাবৎ ফুলতলা এস্যিলান্ড অফিসে নাজির কাম কম্পিউটার অপারেটর ফারজানা আক্তার ও সার্টিফিকেট সহকারি মতিউর রহমান ভূমি অফিসে লাগামহীণভাবে নানা অনিয়ম-দূর্নীতি করে আসছিল। হাজার অভিযোগ থাকলেও কোন এক অদৃশ্য শক্তির ছাঁয়াতে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা এ যাবৎ কাল গ্রহণ হয়নি। অবশেষে বিভিন্ন গণমাধ্যমে তাদের অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ হওয়ায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মতিউর রহমানকে পাইকগাছা ভূমি অফিস ও ফারাজানা আক্তারকে তেরখাদা ভূমি অফিসে যোগদানের জন্য বদলির আদেশ দেওয়া হয়েছে। এরপরেও উল্টো তাদের বদলি ঠেকাতে ওই অদৃশ্য শক্তি আদা জল খেয়ে মাঠে নামেন। তবে বদলি আদেশের পর গত ১০ মার্চ ফুলতলা উপজেলা ভূমি অফিস থেকে তাদের অবমুক্ত করা হয়। কোন তদবিরে ফারজানা মতিউরের বদলি ঠেকাতে পারেনি বলে তথ্য উঠে আসে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button