স্থানীয় সংবাদ

নগরীতে নির্মাণাধীন ভবণ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে আফজ উদ্দিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০ টার দিকে নগরীর টিভি ক্রস রোড ডা. আহসান আলীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। মৃত আফাজ উদ্দিন ওই এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, নগরীর টিভি ক্রস রোড এলাকার বাসিন্দা চিকিৎসক আহসান আলীর নির্মাণাধীন ৩ তলা ভবণে রাজ মিস্ত্রির কাজ করছিল আফাজ উদ্দিন। কাজ করার সময়ে অসাবধনাতাবসত তিন তলা ভবণ থেকে পড়ে গিয়ে আফাজ বুকে ও মাথায় গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় ও তার সহযোগীরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন থাকা অবস্থায় পৌনে ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button