ফুলতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ দেশ ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২৫ এর উদ্বোধন শনিবার সকালে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা। এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র গাইনি কনসালট্যান্ট ডাঃসালিমা মেহের, জুনিয়র কনসালট্যান্ট শিশু ডাঃ উত্তম কুমার দেওয়ান,জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন ডাঃ সাইফুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মৃন্ময় পাল, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, হিসাব রক্ষক মোঃ আজিজুল হক, অফিস সহকারী কুরবান আলী প্রমুখ। উপজেলার ৯৭টি স্থায়ী ও ১টি ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত্ বয়সী ১হাজার ৯শ ৩৬ শিশু এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত্ বয়সী ১৪ হাজার ৪শ ৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হবে বলে ডাঃ জেসমিন আরা জানিয়েছেন।



