স্থানীয় সংবাদ

আলিপুর ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ঃ আলিপুর ইউনিয়ন বিএনপি’র নয়টি ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবগঠিত সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক জনাব আবুল হাসান হাদী , সদর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান, উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাদিউজ্জামান বাদশা । অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম ,বক্তৃতা করেন মোস্তাফিজুর রহমান চান্দু , নুরুজ্জামান পল্টু , প্রভাষক আহসান উল্লাহ, আসাদুল ইসলাম আছা , মোস্তাক আহমেদ ,তানভীর আহমেদ শুভ ,মোহাম্মদ শাহিন প্রমুখ। আলিপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান টুটুল এর উদ্যোগে আলিপুর হাটখোলা প্রাঙ্গনে ইফতার সামগ্রী বিতরণ করেন উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আলিপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল ও ছাত্রদল এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button