স্থানীয় সংবাদ

যশোরের ঝিকরগাছায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজন আটক

যশোর ব্যুরো ঃ যশোরের ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামে সংখ্যালঘু এক গৃহবধূকে (৩০) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়ার অভিযুক্ত এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান।ওসি বলেন,শুক্রবার রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক আলাউদ্দীন (৫০) ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, বুধবার ওই গৃহবধূর স্বামী তার দুই সন্তানকে নিয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে যান।রাত সাড়ে ১১টার দিকে গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বাথরুমে যান।এ সময় ঘরের দরজা খোলা পেয়ে একই গ্রামের আলাউদ্দীন ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়ে।পরে গৃহবধূকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূর চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন বেরিয়ে আসলে লম্পট আলাউদ্দীন নিজের গামছা,টচলাইট ও হাতে থাকা ধারালো গাছিদা ফেলে পালিয়ে যায়।
পরদিন বৃহস্পতিবার ওই গৃহবধূ ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়। পরে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে আলাউদ্দীনকে আটক করে।ওসি বাবলুর রহমান খান জানান, আটক আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button