স্থানীয় সংবাদ

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ : রূপসায় চক্রের মূলহোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ আরমান শেখকে (২২) গ্রেপ্তার করেছে খুলনা র‌্যাব-৬। বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনার রূপসা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরনের শিকার ভিকটিম নারী ও মুক্তিপনের টাকা উদ্ধার করে র‌্যাব।গ্রেপ্তারকৃত আরমান শেখের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে। ৪ এপ্রিল খুলনা র‌্যাব ৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রায় দু’ মাস আগে ভিকটিমের সাথে এক নারীর ফেসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মাধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে বিভিন্ন সময় তাকে নানান প্রলোভন দেখিয়ে দেখা করার প্রস্তাব দেয় ওই নারী। গত ১ এপ্রিল ভিকটিম ওই নারীর সাথে দেখা করার উদ্দেশ্যে বাগেরহাট জেলার মোল্লাহাট জয়ডিহি বাসস্ট্যান্ডে যায়। ঐ নারীর পাঠানো ভ্যানে ভিকটিম বুড়িগাংনি বাজারে যাওয়ার পথে মাতারচর এলাকায় পৌছালে অপহরণচক্রের মূলহোতা আরমানসহ ৭ জনের একটি দল তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে একটি টিনের ঘরের মধ্যে আটকে রাখে এবং ব্লাকমেইলের উদ্দেশ্যে ভিকটিমের জামা-কাপড় খুলে ভিডিও করার চেষ্টা করে। এ সময় অপহরণচক্রটি ভিকটিমকে শারিরীক নির্যাতন করে এবং ভিকটিমের মোবাইল ফোন ব্যবহার করে তার মায়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। ভিকটিমের মা নিরুপায় মেয়ের প্রাণ রক্ষায় ১৫ হাজার টাকা বিকাশে অপহরণচক্রটির কাছে পাঠায়। এরপর র‌্যাব-৬, সদর কোম্পানির আভিযানিক দল ভিকটিমকে উদ্ধারে গোয়েন্দা নজরদারী ও অভিযান শুরু করলে খুলনার রূপসা এলাকা থেকে ভিকটিম নারী ও চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button