স্থানীয় সংবাদ

গাজায় গণহত্যার প্রতিবাদে মুহসিন কলেজ ছাত্রদলের মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে খালিশপুর সরকারি মুহসিন কলেজ ছাত্রদল। মঙ্গলবার বেলা ১১টায় কলেজ ছাত্রদলের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পওে তারা মিছিল বের করে নগরীর শিববাড়ি মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে ‘ফিলিস্তিনের মুক্তি চাই’, ‘ইসরায়েলি আগ্রাসন বন্ধ কর’, ‘গণহত্যা বন্ধ কর’ স্লোগান দেন সংগঠনটির নেতা-কর্মীরা। সমাবেশে ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ইসরায়েলের ঘৃণ্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কলেজ শাখার আহবায়ক আবু সালেহ শিমুলের সভাপতিত্বে বক্তৃতা করেন মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সাঃ সম্পাদক শাহনাজ সরোয়ার, কলেজ শাখার সদস্য সচিব ইরাদ হোসেন মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button