স্থানীয় সংবাদ

ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

মাদারীপুর প্রতিনিধি ঃ ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার বাখু-া নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও দু’ জন নারী। আহত হয়েছেন প্রায় ৪০ জন।মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের জোবায়দা-করিম জুট মিলের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের জোয়ার সর্দার (৬৫), তাঁর ছেলে ইমান সর্দার (২৮), কাঠিয়া বড়গ্রামের রাজিব খানের স্ত্রী দীপা খান (৩৪), জেলা সদরের চরচাঁদপুর গ্রামের বলরাম সরকারের স্ত্রী মালতী সরকার (৪০), জেলা শহরের মোল্লাবাড়ি সড়ক এলাকার ফজিরুন নেছা (৬০), চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জের আলম মিয়া (৪০) ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়ার আজিবুর হোসেন (৪০)। তবে আহতদের পরিচয় জানা যায়নি।ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে অন্তত ৪০ জনের মতো আহত হন। দুর্ঘটনায় পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। বাকিদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয় ও ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button