স্থানীয় সংবাদ

খুলনায় হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। খুলনা নগরীতে বাটার শো রুম এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতরা হলো, সোনাডাঙ্গা ৯/১ হাজী তমিজ উদ্দিন সড়কের কাউসার আলমের ছেলে আসাদুজ্জামান সজল (৩৫), গল্লমারী মাছঘাটের কামাল হোসেনের ছেলে সাকিবুল হাসান রনি (২৩), মোহাম্মাদ নগরের রুহুল আমিনের ছেলে মাসুদ পারভেজ (২১), মোহাম্মাদনগরের আকরাম হোসেন তালুকদারের ছেলে আমির হোসেন তালুকদার (১৯), স্টেশন রোডের আনোয়ারের ছেলে হৃদয় (১৯), ফেরীঘাট দেবেন বাবু রোডের শফিকুল ইসলাম মিন্টুর ছেলে মোঃ হানিফ (২২), ৫নং মাছঘাটের নবী হোসেনের ছেলে মোঃ স্বাধীন (২১), ডুমুরিয়ার মাগুরা ঘোনার মৃত: আক্কাস শেখের ছেলে আকরাম শেখ (৪২), ২২ তলার পিছনের বাবু খানের ছেলে মোঃ ইমন খান (১৯), ছোট বয়রা গোলদারপাড়ার আমির হোসেনের ছেলে ইরফান হোসেন (১৯), দক্ষিণ টুটপাড়ার মোঃ মোফাছেদের ছেলে আশরাফুল ইসলাম (৩৮), খালিশপুর নিউজপ্রিন্ট-এর বাসিন্দা রতন খানের ছেলে মোঃ সুমন খান (২৫) গোবরচাকা গাবতলা মোড়, মিন্টু খাঁ, বাবু খাঁ (৩৬), শেরের মোড় মাছ বাজারের ভিতরে মোল্লা মোতালেবের ছেলে মোঃ রুবেল মোল্লা (২৬), পল্লীমঙ্গল স্কুলের পাশে আলিশান মোড়ের আজিজের ছেলে রিয়াজুল ইসলাম রাজ (১৯), চিড়ার মিল আন্দিরঘাটের জাহাঙ্গীরের ছেলে মোঃ পারভেজ (২৯), হাজী মহসিন রোড বাইলেন-১ হোল্ডিং নং-১৯/৯৭-এর মৃত জিল্লুর রহমানের ছেলে শান্ত হাসান হিমেল (২৫), টুটপাড়া দিলখোলা রোডের ইউসুফ আলী খানের ছেলে মোঃ জাকারিয়া খান জুয়েল (৪৩), বানরগাতী সোহরাওয়ার্দী কলেজ এর পাশে হক সাহেবের বাড়ীর ভাড়াটিয়া আবু সাঈদ বাবলুর ছেলে হাসিবুর রহমান রাতুল (৩০), মিস্ত্রিপাড়া বাজার টাওয়ার গলির সামনে হামিম এর বাড়ীর অসিম সাহার ছেলে অজয় সাহা (১৯), মুক্তা কমিশনারের কালভার্ট এলাকার সিদ্দিক মোল্লার বাড়ীর পিটু হাওলাদারের ছেলে জিসান হাওলাদার (১৯), ময়ূর ব্রীজ এর পূর্ব পাশে উজান আবাসিক এলাকার কাজল শেখের ছেলে মোঃ মাসুম শেখ (৩০), ময়ূর ব্রীজ আরাফাত আবাসিক প্রকল্প তুরানীর বাড়ির ভাড়াটিয়া আমির হোসেন নান্টু শিকদারের ছেলে আরিফ শেখ ওরফে জট আরিফ (২৮), বুড়ো মৌলবির দরগা কাশিমিয়া মসজিদের পাশে মাহাতাব শেখের ছেলে মোঃ সোহাগ (১৯), খালিশপুর ক্রিসেন্ট গেইট সুফিয়া বেগমের বাড়ির ভাড়াটিয়া বারেক হোসেন কবিরের ছেলে ইমরান হোসেন বাবু (২৩), আলমনগর পোড়ামসজিদ সংলগ্ন আজিজুল হাওলাদারের ছেলে মোঃ আলাউদ্দিন হাওলাদার (২৯), ফেরিঘাট মোড় সরকারী জায়গায় বাসার বাসিন্দা দুখু মিয়ার ছেলে মোঃ মুরাদ হোসেন (২৬), ফেরিঘাট মোড় দেবেনবাবু রোডের বাসিন্দা আসলামের ছেলে মোঃ ইমাম হোসেন (২২), পাওয়ার হাউজ মোড়ের চামড়া পট্টির বাবুর বাড়ীর ভাড়াটিয়া মোঃ আকবরের ছেলে মোঃ আরশাদ (২৫), দেবেনবাবু রোড ফেরিঘাট মোড়ের গাজী মোহাম্মাদ আলীর বাড়ির ভাড়াটিয়া কুরবান আলীর ছেলে আব্দুল্লাহ আল কাফি (১৯), রেলিগেট মহেশ^রপাশার মামুন শেখের ছেলে মোঃ হৃদয় শেখ (২৪)। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় কিছু লোক খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে কেএফসিতে ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর নগরীর শিববাড়ি মোড়ে বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button