মনিরুল হুদার মৃত্যুতে এমইউজে ও বিএফইউজের নেতৃবৃন্দের শোক

# অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি #
খবর বিজ্ঞপ্তি ঃ
অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মনিরুল হুদার (৮৮) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম মনিরুল হুদা ছিলেন খুলনার সাংবাদিক জগতের এক উজ্জল নক্ষত্র। তিনি সাংবাদিক হিসেবে বেশ কৃতিত্বের সাক্ষর রেখেছেন। তিনি সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী ও দেশপ্রেমিক গণমাধ্যমকর্মীকে হারালাম। দোয়া করি মহান আল্লাহ তায়ালা যেন মনিরুল হুদাকে বেহেস্ত নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সবাইকে ধৈর্যধারণের তৌফিক দান করেন।
বিবৃতিদাতারা হলেন, এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
উল্লেখ্য, ১১ এপ্রিল (শুক্রবার) সকাল ৯টায় ঢাকায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে প্রবীণ সাংবাদিক মনিরুল হুদা ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।



