স্থানীয় সংবাদ
সাংবাদিক মনিরুল হুদার মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি ঃ ‘নাগরিক ফোরাম, খুলনার পক্ষ থেকে বর্ষিয়ান সাংবাদিক ও বিশিষ্ট আইনজীবি এবং খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এছাড়াও খুলনা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মনিরুল হুদার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন নাগরিক ফোরাম এর চেয়ারপার্সন জনাব রফিকুল ইসলাম খোকন , মহাসচিব ইকবাল হাসান তুহিন, মোহাম্মদ আলী , শাকিল আহম্মেদ, বনানী সুলতানা ঝুমু, মইনুল ইসলাম কিরন, মোঃ বাবলু হাওলাদার, সৈয়দ নওশাদুজ্জামান পল্টু , সৈয়দ আলী হাফিজ, ইরিনা আক্তার, মোবাশের হোসেন শ্যামল, সরোয়ার হোসেন, মল্লিক জাহিদুল ইসলাম, হেদায়েত হোসেন, নাসির জাবেদসহ নাগরিক ফোরমের নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



