বর্ণাঢ্য আয়োজনে খুলনায় বাংলা নববর্ষ পালন

প্রবাহ ডেস্ক : খুলনায় বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলার নববর্ষ-১৪৩২ পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
অভয়নগর : যশোরের অভয়নগরে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে বাংলা নববর্ষ-১৪৩২ বর্ষবরণ উৎসব পালন করা হয়েছে। সোমবার সকালে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা বের কর াহয়। আনন্দ শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। এতে আনন্দ ও উৎসব মূখর পরিবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বস্তরের মানুষের জন্য পান্তা-মাছ উৎসবের আয়োজন ছিল।
এসময় উপস্থিত ছিলেন উপজেল ানির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আলফারুক, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম, নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান,নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণসম্পাদক রেজাউল করিম মোল্যা, জামায়াতে ইাসলামীর উপজেলা শাখার আমীর সরদার শরিফ হোাসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, কোষাধক্ষ্য মল্লিক খলিলুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
বাগেরহাট : বাংলা বর্ষবরন উপলক্ষে বাগেরহাটে জেলা প্রশাসন ও বিএনপি পৃথকভাবে সোমবার সকালে শোভাযাত্রা করেছে। জেলা প্রশাসনের আয়োজনে শহরের ষ্টেডিয়াম থেকে বর্নাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তন প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভা যাত্রায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ অংশ নেয়। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গও এ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গনে সপ্তাহ ব্যাপী বৈশাখী মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান । এ সময় পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অপরদিকে, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের নেতৃত্বে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে বাংলা বর্ষবরন উপলক্ষে পৃথকভাবে র্যালী বের করে। এদিন সকাল সাড়ে ৯টায় বাগেরহাট প্রেসক্লাবে বাংলা বর্ষবরন উপলক্ষে মাটির বাসনে গ্রামীন খাবারের আয়োজন করে। এখানে সংবাদ কর্মীরাসহ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ গ্রহন করে। এ সময় প্রেসক্লাব সভাপতি ও জাসাস নেতা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে বর্ষবরন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এমএ সালাম, জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান ও পুলিশ সুপার তৌহিদুল আরিফ। বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বাগেরহাট জেলা শাখা কার্য্যলয়ে উদীচী শিল্পী গোষ্টির আয়োজনে বাংলাবর্ষবরন উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
দাকোপ : বিএনপি দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পহেলা বৈশাখে বেলা ১১ টায় চালনা ডাক বাংলা মোড়স্থ উপজেলা বিএনপির কার্যালয়ে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শোভাযাত্রায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফফার হোসেন, সদস্য সচিব আল আমিন সানা, আইয়ুব আলী কাজি, শেখ শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মোঃ বাচ্চু ফকির, কামরুল ইসলাম, মহিদুল হাওলাদার, হাসমত খলিফা, আবু তাহের, শফিকুল মোল্ল্যা, আব্দুর রাজ্জাক, রমজান আলী গাজী, রবিউল ইসলাম মনা, আজিম হাওলাদার, ফজলুর রহমান, তারেক গাজী, ইকরামুল শেখ, পারুল বেগম, রুম্মন গাজী, রিফাত সরদার, আফজাল হোসেন, আলআমিন মোল্ল্যা প্রমুখ।
ভেড়ামারা : কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলার নববর্ষ-১৪৩২ পালিত হয়েছে। শত শত শিক্ষার্থী বর্ণাঢ্য সাজে ঢাকঢোল পিটিয়ে ভেড়ামারা সরকারি কলেজ থেকে বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক ও আহ্বায়ক আসলাম উদ্দিন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ। শোভাযাত্রা শেষে ভেড়ামারা সরকারি কলেজে পান্তা, ভর্তা, মরিচ ও পেয়াঁজের আয়োজন করেন।



