স্থানীয় সংবাদ

যশোর ডিবি পুলিশের হাতে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

যশোর ব্যুরো ঃ যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তলসহ রাব্বিল হোসেন মানিক (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের একটি চৌকস টিম ১৫ এপ্রিল মঙ্গলবার ভোরে এ অভিযান চালিয়ে মানিককে গ্রেফতার করে। অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের কর্মকর্তা ও সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বিল হোসেন মানিককে অস্ত্রসহ আটক করেন। ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মানিক নিজস্ব বাহিনী তৈরি করে এলাকায় ভয়-ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন। তিনি উক্ত এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। আটক রাব্বিল হোসেন মানিক যশোর শহরের শংকরপুর এলাকার ইসহাক সড়কের হিরুজুল হকের ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button