স্থানীয় সংবাদ

দীর্ঘদিন পর খুলনার ময়লাপোতা মোড়ের ‘সৌন্দর্য বর্ধনের কাজ’ পুনরায় আরম্ভের সিদ্ধান্ত

# নগরীর ২২ টি মোড়ের পুর্ননির্মাণ কাজ শুরু হবে #
# কেসিসির সাথে বিশেষজ্ঞ ও নাগরিক নেতাদের সাথে মতবিনিময় #

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীতে নতুন রাস্তাঘাট নির্মান ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ খুলনাকে পরিচ্ছন্ন ও নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে খুলনা সিটি কর্পোরেশন বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রেখেছে। ইতোমধ্যে নগরীর সৌন্দর্য ফেরাতে গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের পুনর্নিমাণসহ উন্নয়নমূলক অবকাঠামো নির্মানের লক্ষে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে এসব কাজ চলমান। ওই ধারাবাহিকতায় কাঠামোগত জটিলতা থাকার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল নগরীর ময়লাপোতা ও পিটিআই মোড়ের সৌন্দর্য বর্ধণের কাজ। বুধবার ( ১৬ এপ্রিল) দুপুরে কেসিসির সম্মেলন কক্ষে কেসিসির প্রশাসক মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কর তাজুল ইসলামের সঞ্চালনায় খুলনার সুশীল সমাজ ও নাগরিক নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্টতব্য, সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সংশ্লিষ্টরা সরেজমিনে গিয়ে প্লান রিভিউ করে রাস্তার প্রশস্ততা বৃদ্ধি করার চেষ্টা করবে। পথচারীরা যাতে স্বাচ্ছন্দে রাস্তা পারাপার করতে পারবে, সেটি ডিজাইনে অন্তর্ভুক্ত করতে হবে। ময়লাপোতা মোড়ে বর্তমান যে ভাস্কর ভাস্কর্যটি দৃশ্যমান আছে, সেটি ভেঙে একটি ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে। একটি বাস বা বড় যানবাহন যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, তা নিশ্চিতকল্পে ট্রাইল দিতে হবে। একই সাথে পিটিআই মোড়ের রাস্তার প্রশস্ততা না কমিয়ে রি- ডিজাইন সম্পন্ন করতে হবে। ময়লাপোতা মোড়ে যত্রতত্র যে সকল রেন্ট-এ কারের পরিবহনগুলো পার্কিং করছে, দ্রুত সময়ের মধ্যে কেএমপির ট্রাফিক বিভাগ সেগুলো অপসারণ করাসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেসহ বিবিধ বিষয়ে সিধান্ত গৃহিত হয়।
কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান জানান, ইতোমধ্যে নগরীর সৌন্দর্য ফেরাতে গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের পুনর্নিমাণসহ উন্নয়নমূলক অবকাঠামো নির্মানের লক্ষ্য প্রায় ১২ কোটি টাকা ব্যয়ের কাজ চলমান। ওই ধারাবাহিকতায় কাঠামোগত জটিলতা থাকার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল নগরীর ময়লাপোতা ও পিটিআই মোড়ের সৌন্দর্য বর্ধনের কাজ। গতকাল দুপুরে সম্মেলন কক্ষে খুলনার সুশীল সমাজ ও নাগরিক নেতাদের সাথে মতবিনিময় সভা করে পুনরায় ময়লাপোতা ও পিটিআই মোড়ের সৌন্দর্য বর্ধনের কাজ আরম্ভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আলোকে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে আশা করা যাচ্ছে। অনুষ্ঠতব্য, সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান, কেএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায়, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিরুল আলমসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button