নিরপেক্ষ ভোটসহ জনগনের সার্বিক নিরাপত্তায় বিএনপি নেতাকর্মীদের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে

# দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে মন্টু #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষ্যান্ত হননি; রণাঙ্গণে সম্মুখ সমরে লড়াই করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন করেছিলেন। স্বৈরাচার পতন আন্দোলনে বাংলাদেশ ও জনগনের পক্ষে ইস্পাত কঠিন অবস্থান নিয়ে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীতে পরিণত। সর্বশেষ ফ্যাসিষ্ট শেখ হাসিনা হটাও আন্দোলনে টানা ১৭ বছর দলকে রাজপথে ধরে রেখে ছাত্র-জনতার একটি সফল গণঅভ্যূত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছেন তারেক রহমান। এখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনে জনগনের ভোটে জনগনের সরকার গঠনে এবং বাংলাদেশের সার্বিক নিরাপত্তায় বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখতে হবে। সে আলোকেই জেলার প্রত্যন্ত অঞ্চলের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। সকলে ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে লড়াই চালিয়ে যেতে হবে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সেনহাটী ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মো. সাইফুর রহমান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল। বিশেষ বক্তার বক্তৃতা করেন দিঘলিয়া বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মলি¬ক প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা শরীফ মোজাম্মেল হোসেন, মোঃ গাজী জাকির হোসেন, মোল্যা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, মোঃ মোসলেম উদ্দীন, খন্দকার ফারুক হোসেন, শেখ আবুল কালাম আজাদ, ডাঃ হাফিজুর রহমান, মোঃ ইমরান হোসেন, কুদরত-এ-এলাহী ইস্পিকার, মোঃ জাসেদ কবীর জুয়েল, মোঃ বাদশা গাজী, মোঃ আলম চৌধুরী, মোঃ জিয়াউর রহমান, মোহাম্মাদ খান, মোঃ সাজ্জাদ হোসেন, আব্দুল কাদের জনি, গাজী মনিরুল ইসলাম, মোঃ লিটন শেখ, মোঃ খায়রুল মলি¬ক, মোহাম্মাদ আলী টুটুল, মোঃ হিমেল গাজী ও মোঃ এফতেকার সরদার প্রমুখ। সম্মেলনে সেনহাটী ইউনিয়নে গোপন ব্যালটের ভোটের মাধ্যমে ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আঃ সালাম ও সাধারন সম্পাদক মোঃ আসাদ সর্দার নির্বাচিত হয়েছেন এবং ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আঃ রশিদ ও সাধারন সম্পাদক মোঃ আজাদ সর্দার নির্বাচিত হয়েছেন।



