স্থানীয় সংবাদ
যশোরে আফিল লেয়ার ফার্মে ভয়াবহ আগুন : পুড়েছে ৫০ হাজার মুরগি

যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার রুপদিয়া ঘোড়াগাছা এলাকায় অবস্থিত আফিল লেয়ার ফার্মের একটি শেডে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই শেডজুড়ে ছড়িয়ে পড়ে। আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু জানান,আগুনে শেডের ভিতরে থাকা প্রায় ৫০ হাজার মুরগি ও অত্যাধুনিক মেশিনারিজ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে যশোর ও মনিরামপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে। এটি একটি পরিবেশ নিয়ন্ত্রিত ফার্ম হওয়ায় ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। ফার্মটির ১৭টি শেডে মোট ৭ লাখ মুরগি রয়েছে এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ডিম উৎপাদিত হয়। যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।



