স্থানীয় সংবাদ

যশোরে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

যশোর ব্যুরো ঃ যশোরে জামায়াতে ইসলামীর এক দিবসীয় শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১৮ এপ্রিল) সকালে যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার প্রাচ্যসংঘ ওবায়দুলবারী হলে এ শিবিরের আয়োজন করে পেশাজীবী পরিষদ, যশোর।
শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল। তিনি বলেন, জামায়াতে ইসলামী এখন গণমানুষের দলে পরিণত হয়েছে। চাঁদাবাজ, পেশিশক্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের লক্ষ্যে মানুষ আমাদের দলে ভরসা রাখছে। তিনি আরও বলেন, স্বচ্ছ ও গণতান্ত্রিক রাজনীতির জন্য আগামী নির্বাচনে সাধারণ মানুষ জামায়াতকে ভোট দিতে চায়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মো. গোলাম কুদ্দুস। বক্তব্য রাখেন জি এম আবু ফয়সাল, গাউসুল আযম, মাওলানা সফিকুর রহমান, সৈয়দ শামসুল ইসলাম, ডা. শরিফুজ্জামান রন্জু, ইকবাল হোসেন ও মাস্টার জাকির হোসেন প্রমুখ।
জেলা আমীর আরও বলেন, “জামায়াতের জনপ্রিয়তা দেখে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।শিক্ষা শিবিরে যশোর পেশাজীবী থানার ২৩টি ওয়ার্ডের দেড় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button