খালিশপুর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং পেশাজীবীসহ দুই শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

খবর বিজ্ঞপ্তি : খালিশপুর থানা ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল এবং পেশাজীবী সংগঠনের ২ শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তে যোগদান করেন। শনিবার বিকেল ৪টায় এনসিপির খুলনা মহানগর অস্থায়ী কার্যালয় পার্টির খুলনার অন্যতম সংগঠক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এস এম আরিফুর রহমান মিঠুর হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।
এ সময় এনসিপি নেতা মিঠু বলেন, যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জীবন বিলিয়ে দিয়েছে তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আজ থেকে আমরা নিজেদের উৎসর্গ করলাম। নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র বার্তা আমরা খুলনাজুড়ে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় পৌঁছে দিবো ইনশাআল্লহ। খুলনা শহরে কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। যারা চাঁদাবাজি ও টেন্ডারবাজি করবে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিবেন। এনসিপিতে যোগদানকারীদের মধ্যে অন্যতম নেতারা হলেন- সাবেক বিএনপি নেতা রিয়াজুল ইসলাম, জাকির ভূঁইয়া ও সালাউদ্দিন, ছাত্রদল নেতা ইনাম চৌধুরী, যুবদল নেতা সাজ্জাদ সারিয়া, লামিম হাসান, আরিফ হাসান, রিয়াদ সাহেব, স্বাধীন, শ্রাবণ, রিফাত, তানভীর রাজ, রমজান আলী, ফাহিম, সাদ্দাম, জিসান, আরমান, আমিনুল, শাওন, রাব্বি, কুরবান, আশিক, বর্ণ, ফাহিম, রোকন, তাওহীদ, সোহেল, সুজন, রাজা রবি আহমেদ, মারুফ হোসেন, শিশির, জয়ন্ত, ফারুক, মিজান প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের আহবায়ক আল শাহরিয়ার, কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও খুলনা জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরে উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ, কেন্দ্রীয় সেল সদস্য রুমি রহমান ও নাজমুল হোসেন ইমরান, সংগঠক এস কে তামান্না।



