স্থানীয় সংবাদ

নগরীতে ১৬ বছর পর ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ ১৬ বছর পর ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে খুলনার খানজাহান আলী থানা পুলিশ ১৮ এপ্রিল সন্ধায় খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিনপাড়ার মৃত আবেদ আলীর পুত্র সাইদ ওরফে সাঈদুলকে গ্রেফতার করে পুলিশ। খানজাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন বলেন আটককৃত আসামির বিরুদ্ধে খুলনা থানায় ২০০৮ সালে ডাকাতি মামলা হয় যার মামলা নং-১৩, তাং-১২/১২/০৮ এ মামলায় আদালত তাকে ০৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করে। তিনি আরো বলেন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button