স্থানীয় সংবাদ
নগরীতে গাজাসহ দু’ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খালিশপুর থানা পুলিশ ১৯ এপ্রিল রাতে বৈকালী এলাকা থেকে মেহেদি হাসান (৩১) নামের মাদক কারবারী গ্রেফতার হয়। তাকে ৪০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে লবণচরা থানা পুলিশ ১৯ এপ্রিল রাতে বান্দাবাজার এলাকা থেকে নুর আলম (২৮) নামের মাদক কারবারীকে গ্রেফতার কের। তাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



