স্থানীয় সংবাদ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা আজ যশোর আসছেন

তথ্য বিবরণী ঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক দিনের সফরে ২২ এপ্রিল যশোর আসছেন। সফরসূচি অনুযায়ী উপদেষ্টা সকাল ১০টায় নওয়াপাড়া সরকারি কলেজের সম্মেলনকক্ষে সেনাবাহিনী কর্তৃক ব্রিফিং এ এবং ১১টায় যশোর ভবদহ স্লুইস গেইট এলাকা পরিদর্শন ও প্রেস ব্রিফিং এ যোগদান করবেন। বেলা আড়াইটায় তিনি মেছো বিড়াল সংরক্ষণ সংক্রান্ত সচেতনতামূলক আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান এবং বিকাল তিনটায় যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। পরে উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button