ঝটিকা মিছিলে নেতৃত্বদানকারী খালিশপুরে আ’লীগ নেতা ইব্রাহীম গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে জনতা ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিল আ’লীগ নেতা ইব্রাহীম শেখকে(৫৩)। রবিবার সন্ধ্যায় খালিশপুর পিপলস পাঁচতলা কলোনী এলাকা থেকে জনতা তাকে ধরে পুলিশে দেয়। সাবেক যুবদল নেতা রেজাউল করিম স্বপন জানান, এই ইব্রাহীম আ’লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেয়। সে বিগত আ’লীগ সরকারের আমলে বিএনপি-জামায়াত নেতাদের ওপর অত্যাচার ঝুলুম চালায়। তাকে ক্ষুব্দ জনতা কলোনী থেকে আটক করে পুলিশে দেয়। ওয়ার্ড বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ জানান, গ্রেফতারকৃত ইব্রাহিম ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। খালিশপুর জুট মিলে সাবেক সিবিএ সাধারণ সম্পাদক। সে দীর্ঘদিন যাবত পানি এবং বিদ্যুতের ব্যবসা করে আসছে পিপলস পাঁচ তলা কলোনিতে। তার নামে বিদ্যুৎ চুরি মামলাও আছে। যে মামলায় সে সম্প্রতি কারাবরণ করেন। এছাড়া বিগত দিনে সে নেতৃত্ব থেকে ছাত্র-জনতার মিছিল ধমাতে কাজ করেছে। শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পিপলস পাঁচতলাবাসী তাবারকের আয়োজন করলে এই ইব্রাহীমের নেতৃত্বে ওই খাবার লুট করা হয়। যা ওই সময় ব্যাপক আলোচিত হয়। এই ইব্রাহীমের বিশাল সন্ত্রাসী বাহিনী ছিল। যারা পাঁচতলায় মাদক ব্যবসা, দেহ ব্যবসা, জমি ও ভুমি দখল ব্যবসা, অবৈধ পানি ও বিদ্যুতের ব্যবসা নিয়ন্ত্রণ করতো। তার বিরুদ্ধে পিপলস জুট মিল কর্তৃপক্ষ সরকারি জমি দখলের লিখিত অভিযোগ দেন সাবেক মেয়রের নিকট। কিন্তু মিল কর্তৃপক্ষ অভিযোগ দিয়ে কোন সুফল পায়নি। কারণ ইব্রাহীম বাহিনী এতই বেপরোয়া ছিল তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না বলে তিনি জানান।



