স্থানীয় সংবাদ

খুলনার সোলার এনার্জি পার্ক চালুর দাবিতে কেসিসির সাথে পরিবেশ সুরক্ষা মঞ্চের বৈঠক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় সবুজ গাছপালা এবং বিশাল লেক পরিবেষ্ঠিত এই পার্কটি রাতের লাইটিংসহ এখানে প্রতিষ্ঠিত একটি সোলার প্রশিক্ষণ কেন্দ্র আছে যেটি সম্পূর্ণ ভাবে সোলার বিদ্যুৎ এ পরিচালিত হতো। এখানে প্রতিষ্ঠিত সোলার ট্রেনিং সেন্টারটি লক্ষ্য ছিলো, সোলার বিদ্যুৎ সম্পর্কে যুবকদের ধারণা দেয়া, এর ব্যবহার কৌশল শেখানো এবং ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করা। জার্মান কারিগরি সহায়তায় প্রজেক্টটি করার উদ্দেশ্য ছিলো সোলার বিদ্যুৎকে খুলনাসহ দেশে জনপ্রিয় করে তোলা এবং এ অঞ্চলের মানুষদের সোলার ব্যবহারে আগ্রহী করা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বর্তমানে কারিগরি সহায়তা এবং মেনটেনেন্স এর অভাবে এই সোলার পার্কটিতে সোলার বিদ্যুত উৎপাদন বন্ধ আছে। সোমবার দুপুরে “পরিবেশ সুরক্ষার মঞ্চে”র উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের সাথে তার কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় পার্কটিতে পুনরায় সোলার বিদ্যুৎ প্রকল্পসহ ট্রেনিং সেন্টারটি চালুর জোর দাবী জানানো হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ সুরক্ষা মঞ্চের আহবায়ক এড. কুদরত ই খুদা, অংশ নেন সংগঠনের সদস্য সচিব সদস্য সচিব সুতপা বেদজ্ঞ, অজন্তা দাস, এড. তসলিমা খাতুন ছন্দা, এস কে এম তাছাদুজ্জামান, এস এম সোহরাব হোসেন, ডাঃ মোসাদ্দেক হোসেন বাবুল, সরদার আবু তাহের, মুনির চৌধুরী সোহেল, আফজাল হোসেন রাজু, মেরিনা যুথি, খলিলুর রহমান সুমন, শরিফুজ্জামান সেলিম, পলাশ দাস, সাইফুর মিনা, ইমাদাদুল্লাহ, এড. সরদার মোঃ ওয়াহিদুজ্জামান, শেখ আইনুল হক, আলমাস আরা, ফরহাদ হোসেন মিল্টন প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button