স্থানীয় সংবাদ
খুলনা জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মুজিবর গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক খুলনা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম মুজিবরকে গ্রেফতার করেছে খুলনা মহানগর ডিবি পুলিশ। মঙ্গলবার ( ২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে খুলনা মহানগরীর ময়লাপোতা থেকে তাকে গ্রেফতার করেন। কেএমপির মহানগর ডিবির ওসি মো: তৈমুর ইসলাম জানান, গ্রেফতারকৃত অ্যাড মুজিবরের বিরুদ্ধে গত রোববার আওয়ামী লীগের ঝটিকা মিছিলের জন্য অর্থদাতা হিসেবে অভিযোগ রয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমানেরা জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যহৃত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকা-ে পরিচালনা করা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।



