স্থানীয় সংবাদ

দৌলতপুরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের মে দিবসের র‌্যালি

স্টাফ রিপোর্টার : মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খুলনা নগরীর দৌলতপুরস্থ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ১৫৫১)’র উদ্যোগে বৃহস্পতিবার (১ মে) সংগঠনের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক মো. কুতুব উদ্দিন হাওলাদারের সার্বিক তত্ত্ববাধয়নে র‌্যালি বের হয়। র‌্যালিটি দৌলতপুর উপশহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেপ করে খুলনা-যশোর মহাসড়ক সংলগ্নে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ বাবুল হাওলাদার, সহ-সাঃ সম্পাদক মোঃ মামুন আকন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস শেখ, কোষাধক্ষ্য মোঃ ইব্রাহিম শেখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনুস, মনির, আব্দুস সালাম, মোঃ কামাল, মহিদুল, রফিকুল, শাহজাহান, জনি সর্দার, ইউনুস মোল্লা, সবুজ শেখ,আকবর সরদার, লোকমান, খোকন মন্ডল, কাউসার, রুবেল, বাবুল সরদার, ওয়াদুদ সরদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button