স্থানীয় সংবাদ
মহিলা দলের নেত্রীকে মারধরের ঘটনায় খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার ঃ মহিলা দলের নেত্রীকে মারধরের ঘটনায় খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শুক্রবার মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাঃ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। ওই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, খুলনা মহানগর মহিলা দলের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত করা হলো। অতিসত্তর মহানগর শাখার কমিটি গঠন করা হবে। এর আগে শুক্রবার বিকেলে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারধর করেন মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজার অনুসারীরা। বিষয়টি তিনি মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও কেন্দীয় মহিলা দলের নেতৃবৃন্দকে অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হয় বলে সূত্রটি জানায়।



