স্থানীয় সংবাদ

খালিশপুরে আলোচিত মাদক কারবারী সাদ্দাম গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খালিশপুরের আলোচিত মাদক কারবারী সেই বাহিনী প্রধান সাদ্দামকে যৌথ বাহিনী গ্রেফতার করেছে। শনিবার দিবাগত গভীর রাতে তাকে খালিশপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে খালিশপুর থানার ওসি জানান। তিনি জানান, রবিবার সকালে যৌথ বাহিনী সাদ্দামকে থানায় হস্তান্তর করে। পরে তাকে দুর্বার সংঘের নেতা শেখ গফুর আহমেদের দায়েরকৃত চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। তিনি বলেন, এই সাদ্দামকে কতবার যে গ্রেফতার করা হয়েছে তার হিসেব রাখা কঠিন। তাকে সকালে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয় বিকেলে জামিন নিয়ে সন্ধ্যায় পুলিশের সামনে দিয়ে ঘুরে বেড়ায়। অপরাধ জগতের বড় ধরণের সিন্ডিকেটের সাথে তার সখ্যতা থাকায় আদালত তাকে বেশী দিন কারাগারে রাখতে পারছে না। সে আইনের ফাঁকফোকর দিয়ে ঠিকই বের হয়ে যাচ্ছে। জামিনে বের হয়ে এসে আবারো মাদক বিক্রি করছে। এই নিয়ে পুলিশ বিভাগও স্বস্তিতে নেই বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button