স্থানীয় সংবাদ
খুলনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে ট্রেন কাটা পড়ে অজ্ঞাতনামা এক য্বুকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত নয়টার দিকে খুলনার স্টেশন থেকে কিছু দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় সনাক্তে পিবিআই পুলিশকে ডাকা হয়েছে। খুলনা রেলওয়ে পুলিশ সদর ফাড়ির ইনচার্জ এসআই মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সীমান্ত এক্সপ্রেসের একটি ট্রেন ওয়াস ফিল্ড থেকে স্টেশনে আসার সময় ৪ নং পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিভাবে ওই যুবক ট্রেনে কাটা পড়ল তা নিশ্চিত করে বলা সম্ভাব হয়নি। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান বলেন, যুবকের বয়স ২৮ থেকে ৩০ হবে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। তারা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করবেন বলে জানান।



