স্থানীয় সংবাদ

খানজাহান আলী আদর্শ কলেজ ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের নির্দেশনা মোতাবেক নবগঠিত কমিটির কার্যক্রম পরিচালনা এবং তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে খুলনার খানজাহান আলী আদর্শ কলেজ ছাত্রদল এর উদ্যোগে মতবিনিময় সভা ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মতমিনিয় সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ। খানজাহান আলী আদর্শ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল্লাহ তাজিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব। বক্তৃতা করেন ছাত্রদল নেতা মোঃ রকিবুল ইসলাম, নাসিম আহম্মেদ জয় প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button