স্থানীয় সংবাদ

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে ৪ জেলে আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ স্মার্ট টিমের সদস্যরা। এ সময় তাদের নিকট থেকে ২ টি নৌকা ২ বোতল কীটনাশক সহ অবৈধ ভেশাল জাল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) সকাল ৭ টার দিকে খুলনা রেঞ্জের স্মার্ট টিমের টিম লিডার মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে ছোট মোল্লাখালী খাল এলাকা হতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামের কবিরুল সানা, মাসুম সানা, হাবিবুল্যাহ শেখ ও আঃ রশিদ। শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহিদ বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যাক্তিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button