স্থানীয় সংবাদ

খুলনা মহানগর মহিলা দলের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক কমিটি অনুমোদন করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। গত ৭ মে এ কমিটি অনুমোদন দেয়া হয়। ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক সৈয়দা নার্গিস আলী, যুগ্ম আহবায়ক এ্যাড: হালিমা আক্তার খানম, সদস্য মোসাম্মাৎ আনজিরা খাতুন. শাহানা সরোয়ার, নাসরিন শ্রাবণী, হাসনা হেনা, নির্ঘাত সীমা, কাওসারী জাহান মঞ্জু, মিসেস মনি বেগম, এ্যাড: জাহানারা পারভীন, মোসাম্মাৎ সালমা বেগম ও শাম্মী চৌধুরী মলি। উল্লিখিত আহবায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি। এর আগে এক মহিলা দলের নেতাকে মারধরের ঘটনায় মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button