স্থানীয় সংবাদ
মানবিক সহায়তায় হাত বাড়ালেন খুলনার জেলা প্রশাসক

# ১০৮ বছর বয়সী বৃদ্ধকে সহায়তা #
স্টাফ রিপোর্টার ঃ গত ২ মে শুক্রবার বাদ জুম্মা নগরীর জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত খুলনা বিভাগের সর্ববৃহৎ মসজিদ ‘আমিন জামে মসজিদে নামাজ আদায় করতে আসেন খুলনার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। সেখানে ১০৮বছর বয়সী একজন বৃদ্ধের সাথে তার পরিচয় হয়। অতিশয় বৃদ্ধ মোঃ মইজ উদ্দিন মোল্লার বয়স ১০৮ বছর। শারীরিকভাবে দুর্বল মইজ উদ্দিন মোল্লা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে জানতে পেরে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম একজন ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ওই বৃদ্ধের ঘরের বাজার, নগদ আর্থিক সহায়তা প্রদান করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।


