এডাব আয়োজিত গণমাধ্যমের সম্পৃক্ততা মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার

# উন্নয়ন কর্মকান্ডে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম কারন গণমাধ্যম পেশার গ্রুপ হিসাবে কাজ করে #
স্টাফ রিপোর্টার ঃ সোমবার, সকালে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ- এডাব খুলনা জেলা শাখার আয়োজনে ‘স্কুল হেলথ ক্লিনিক মিলনায়তন “বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম এবং এডাব কেন্দ্রীয় সচিবালয়ের কর্মসূচী পরিচালক কাউসার আলম মুন্সি। সভায় সভাপতিত্ব করেন এডাব খুলনা জেলা শাখার সভাপতি শামীমা সুলতানা শীলু । সভায় সঞ্চালন করেন এডাব খুলনা জেলা শাখার সদস্য সচিব ও পরিবর্তন-খুলনার নির্বাহী পরিচালক এম, নাজমুল আজম ডেভিড। প্রধান অতিথি মোঃ হুসাইন শওকত বলেন- বর্তমানে জিও-এনজিও মধ্যে সমন্বয় না হলে উন্নয়ন টেকসই হবে না। এজন্য জিও-এনজিও এর সমন্বয় দরকার। এডাব যেহেতু এনজিওদের সমন্বয়কারী প্রতিষ্ঠান,তাই এডাব এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে পারে। একটা দেশের উন্নয়নে জিও-এনজিও এর সহযোগিতা দরকার। টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য জিও-এনজিও কাজের সমন্বয় দরকার। আর যেকোন উন্নয়ন কর্মকান্ডে গণমাধ্যমের ভ’মিকা অপরিসীম কারন গণমাধ্যম একটা পেশার গ্রুপ হিসাবে কাজ করে। এজন্য কাজটি সঠিক লাইনে আছে কিনা? এটা গণমাধ্যমের মারফতে মানুষ জানতে পারে। কোন কাজের অনিয়ম, ভুল-ত্রুটি হলে গণমাধ্যম, সেগুলো তুলে ধরতে পারে, যার কারনে বিচ্যুতির সুযোগ কম থাকে। উপস্থিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, ইনডিপেনডেন্ট টিভি এর শামিমুজ্জামান, মাছরাঙা টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন, প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মন্ডল, কারিতাস বাংলাদেশের জেম্স সুকুমার মন্ডল, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিন এর মাকসুদ আলী, দৈনিক সমকাল এর খুলনা প্রতিনিধি আবুল হাসান হিমালয়, বাংলা নিউজ ২৪এর মাহবুবুর রহমান মুন্না, একুশে টেলিভিশন এর খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, দৈনিক আজকের পত্রিকার কাজী শাকিল আহমেদ, দৈনিক নয়াদিগন্ত এর এরশাদ আলী, দৈনিক আমাদের সময় এর খুলনা প্রতিনিধি মনিজা হাবীব, দি ডেইলি স্টার এর হাবিবুর রহমানসহ প্রমূখ। সভায় সার্বিক তত্ত্বাবধায়ন করেন এডাব খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোঃ রেজাউল করিম ও পরিবর্তন-খুলনার প্রশাসনিক সোয়াইব বাবু।


