স্থানীয় সংবাদ

রূপসা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : খুলনার রূপসা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২টায় প্রেসক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, রূপসা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোল্লা খায়রুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এইচ, এম আলাউদ্দিন, দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মাদ নূরুজ্জামান, দৈনিক সংগ্রামের খুলনার ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, দৈনিক সংযোগ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মিসারুল ইসলাম মনির, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, জেলা বিএনপি’র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস শেখ, প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আনিসুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম। রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী। রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা দিদারুল ইসলাম, বাদশা জমাদ্দার, রূপসা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদের, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, তরিকুল ইসলাম ডালিম, সাংবাদিক আবু হারুনার রশিদ, সাবেক ছাত্রনেতা শাহ জামান প্রিন্স, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ফাহাদ গাজী, সাংবাদিক খান মিজানুর রহমান, আল মাহমুদ প্রিন্স, এম এ আজিম, এমডি অলিদ শেখ, হোসাইন আহমেদ, তৌহিদুল ইসলাম কচি, হামিদুল হক, আখতার খান, গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন মানিক, চিত্তরঞ্জন সেন, বেনজির হোসেন, চন্দন ভট্টাচার্য, আশিক বাবু, নাঈমুজামান শরীফ, রেজাউল ইসলাম তুরান, এইচ এম মনি প্রমূখ

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button