স্থানীয় সংবাদ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী কর্মশালা’র সমাপনী অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : খুলনায় ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আওতাধীন খুলনা শহর এরিয়া প্রোগ্রাম এ কর্মশালার আয়োজন করে। বৃহস্পতিবার (২৯ মে) নগরীর সিএসএস আভা সেন্টারে খুলনা এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে খুলনা, রাজশাহী ও বরিশালের ক্লাস্টার, ফিল্ড অপারেশন এর ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও’র সমাপনী বক্তব্যের মাধ্যমে এ কর্মশালার সমপ্তি ঘটে। এদিন সকাল ৯ টায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, এলাকার নেতৃবৃন্দ, অভিভাবক, যুব ও শিশু প্রতিনিধিগণ, ৫টি গ্রুপে বিভক্ত হয়ে নগরীর ৩১টি ওয়ার্ডের শিশুদের কল্যানে বাঁধার দিকগুলো লিপিবদ্ধ করেন এবং তার মধ্যে থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলি অংশগ্রহনকারীরা ভোটের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য পরিকল্পনা প্রণয়নে আলোচনা করেন। ছোট ছোট সেশনের মাধ্যমে তারা এ কাজগুলি সম্পাদন করেন। এছাড়াও কর্মশালার বিষয়বস্তু নিয়ে সমাপনীর পূর্ব মূহুর্তে অংশগ্রহণকারীরা তাদের অভিব্যাক্তি প্রকাশ করেন। এর আগে গত বুধবার খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত এ কর্মশালার উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button