বিভিন্ন স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন

প্রবাহ ডেস্ক
নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিভিন্ন স্থানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
পাইকগাছা
পাইকগাছায় আলোচনা সভা দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপি পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। পৌরসভা মাঠে শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও বিএনপি নেতা আবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন ডাবলু, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, আব্দুল মজিদ গোলদার, আনোয়ারুল ইসলাম, ইমামুল হোসেন, এসএম নাজির আহমেদ, শেখ হাবিবুর রহমান, এডভোকেট সাইফুদ্দিন সুমন, মিজান জোয়ার্দার, প্রণব কান্তি মন্ডল, প্রভাষক আবু সালেহ ইকবাল, আসাদুজ্জামান খোকন, তোফাজ্জেল সরদার, শেখ আসাদুজ্জামান ময়না, আবু মুছা সরদার, মফিজুল ইসলাম টাকু, মাষ্টার বাবর আলী গোলদার, সন্তোষ সরকার, মেছের আলী সানা, মাষ্টার মুজিবুর রহমান, বিএম আকিজ উদ্দিন, আবুল কাশেম সরদার, আবু হুরায়রা বাদশা, স্বরজিৎ ঘোষ দেবেন, শহিদুর রহমান, নাজমুল হুদা মিন্টু, শামসুজ্জামান, মনিরুজ্জামান, তৈয়েবুর রহমান, আবু সুফিয়ান, রাসেল আহমেদ, আসাদুজ্জামান মামুন, শাহরিয়া, ফেরদৌস, আরমান, সুজায়েত গাজী, আরিফ, শেখ শাহআলম, সায়েদ আলী, মোস্তাকিম ও আবু রাসেল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবু মুছা। অপরদিকে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোহিদুজ্জামান মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা শেখ ইমামুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক। উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, শেখ আবু তালেব, এডভোকেট একরামুল হক বিশ্বাস, সরদার ফারুক আহমেদ, সুজিত মন্ডল, সন্তোষ মন্ডল, আব্দুস সাত্তার, কাজী সিরাজ আহমেদ, আনোয়ারুল কাদীর, হযরত আলী, আমিনুর রহমান, আব্দুল হাকিম, ইব্রাহিম গাজী, শেখ আব্দুল গফুর, শেখ বেলাল হোসেন, আবুল বাশার বাচ্চু, নাজির আহমেদ, আবু হানিফ, ফয়সাল রাশেদ সনি, মোল্লা ইউনুস আলী, হাবিবুর রহমান ও রাশেদুজ্জামান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির। অন্যদিকে দলীয় কার্যালয়ে পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, এসএম মোহর আলী, আতাউর রহমান, কামাল, আব্দুল গফুর, জিএম রুস্তম, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, ডালিম, আব্দুল করিম, মনিরুল ইসলাম মন্টু, রেজাউল ইসলাম, মোমিন সরদার, তরিকুল ইসলাম, শাহিনুর রহমান, সুবেহ সাদিক, শিমুল, ফারুক, লাভলু, মোশাররফ হোসেন, আরিফুল ইসলাম, কুদ্দুস, মাকসুদুর রহমান মুকুল ও আলম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন এসএম মোহর আলী। এছাড়া সরল বাজারে বিএনপি নেতা ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল। বক্তব্য রাখেন বিএনপি নেতা আাসাদ, সিরাজ গাজী, আমিনুর রহমান, মনিরুল ইসলাম, সাজ্জাদ ফকির, রুহুল আমিন, বেলাত মোড়ল, বাবুল গাজী, আব্দুল জব্বার, আমজেদ গাজী, আনাম গাজী, মাসুদ রানা, বারিক গাজী, আজহারুল মোড়ল, শহিদুল ইসলাম, মুজিবুর রহমান, মোহাম্মদ আলী, আকাম গাজী, ও সামাদ গাজী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।
দাকোপ
দাকোপে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্যে নেতাকর্মীদের কালো ব্যাজ ধারন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোক র্যালী, আলোচনা সভা, জোহর বাদ উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদে কোরআন খানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় দাকোপ উপজেলা বিএনপির কার্যালয়ে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক দীপক সরদার, বেনী মাধব বিশ^াস, গাজী জাহাঙ্গীর আলম, মোঃ শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জান্নাতুল ফেরদাউস, কামরুল ইসলাম টুকু, মহিদুল হাওলাদার, এস এম ফয়সাল হোসেন, ইমরান হোসেন, হাফিজুর রহমান, মোঃ মহিবুর রহমান, গাজী আরশাফ, আঃ রহিম তালুকদার, রউফ সরদার, মউজ উদ্দিন সরদার, ঈছা সানা, গোলাম কাদের, আরিফ বিশ^াস, শহিদুল মোল্ল্যা, হালিম হাওলাদার, বাবু হাওলাদার, মনিরুল ইসলাম খান, সুদাম রায়। অন্যান্যের মধ্যে বক্ততা করেন বিএনপি নেতা মানস গোলদার, তরিকুল ইসলাম নান্নু, সুব্রত রায়, জাকির শেখ, সাত্তার সরদার, মাসুদ আহম্মেদ, হাবিবুল্লাহ গাজী, সঞ্জয় সাহা, শফিকুল ইসলাম মোল্ল্যা, আজিম হাওলাদার, মিনারুল ইসলাম, শাহাবুদ্দিন গাজী, মাজেদুল ইসলাম, আমল গোলদার, দেলোয়ার হোসেন, সুমন কাজী, কৌশল্যা রায়, মনজিলা বেগম, জি এম রুম্মন, ইয়াসিন শেখ প্রমুখ। সভায় শেষে একটি শোক র্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।



