স্থানীয় সংবাদ
খালিশপুর পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডঃ

# ছয়টি ঘর পুড়ে ভস্মিভূত #
স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুর পৌর সুপার মার্কেটের অগ্নিকান্ডের ঘটনায় ছয়টি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস খালিশপুরের একটি টিম ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজার কমিটির সাধারণ সম্পাদক রাফেল ফেরদৌস রানা বলেন, ২টি মুদি দোকান ও একটি গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কয়েকটি দোকান আংশিক ক্ষতি হয়েছে। আরেক নেতা শফিউল আযম আদু বলেন, মুদি দোকানদার জহিরুল ও মোহাম্মদ আলীর পুরো দোকান পুড়ে গেছে। আর মামুনের গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বৃষ্টি হচ্ছিল বলে আগুন চারদিকে ছড়াতে পারেনি। ঘটনাস্থল কেসিসির প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।



