স্থানীয় সংবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন

# দৌলতপুরে বিএনপির সাবেক নেতৃবৃন্দের আয়োজিত অনুষ্ঠানে নজরুল ইসলাম মঞ্জু #

স্টাফ রিপোর্টার : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তিনি দেশের ও দেশের মানুষের কল্যানে শিল্প বিপ্লব করেছেন, বিদেশে জনশক্তি রপ্তানি করছেন, তিনি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন, মানুষের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী গুলোকে ঢেকে সাজিয়েছেন। কিছু বিপথগামী মানুষ তাকে হত্যা করে বিএনপির গতিধারাকে নিঃশেষ করার চেষ্টা করলেও তারা বাংলাদেশের মাটি ও মানুষের দল বিএনপিকে দাঁবিয়ে রাখতে পারেনি। আমাদের প্রিয় নেত্রী, আপোষহীন নেত্রী, দেশরতœ , সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে জেল খেটেছেন, বিনা চিকিৎসায় যন্ত্রণা ভোগ করেছেন। আজ সেই ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছে। আমি প্রফেসর ড. ইউনূসের আহ্বান করে বলতে চাই, আপনি দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করুন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ মে) বিকালে দৌলতপুরস্থ মুহাসিন মোড়ে বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-২ আসনের সাবেক সংসদ ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেছেন।
দৌলতপুর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মুজিবর রহমানের সভাপতিত্বে এবং শেখ আব্দুল কাদের ও কামরুল হোসেন এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসির সাবেক মেয়র মোঃ মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মুর্শাফ হোসেন, মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান দিপু, মোঃ আশরাফ হোসেন, জলিল হাওলাদার, সৈয়দ আলী গাজী, সাবেক কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লা, মাহাবুব হোসেন বাকি, এজাজ খান, শাহিদুল ইসলাম, সাইজুদ্দিন সাজু, জামাল হোসেন, ইকবাল ফকির, নুর ইসলাম, শেখ মো. বাবুল হোসেন, নজরুল ইসলাম, নাসির, আব্দুর রহমান, মোঃ আব্দুল হাইসহ সকল সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button