স্থানীয় সংবাদ

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী দৌলতপুর থানা বিএনপির

# ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)’র ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনার-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায়, খুলনা মহানগর বিএনপির আয়োজনে, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র সৌজন্যে ও দৌলতপুর থানা বিএনপির সার্বিক পৃষ্ঠপোষকতায় শনিবার (৩১ মে) সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ ও প্রদান করা হয়। ফ্রী ক্যাম্পে বিশেষজ্ঞরা দৌলতপুর এলাকার বিভিন্ন ওয়ার্ডের দুস্থ অসহায় মানুষকে মেডিসিন, চর্ম, হৃদরোগ ও চক্ষু বিষয়ক সহ¯্রতাধীক রোগীদের সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র সভাপতি ডাঃ রফিকুল ইসলাম (বাবলু), সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, ড্যাবের খুলনা মহানগর ও জেলার শাখার নেতৃবৃন্দ, দৌলতপুর থানা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাঃ সম্পাদকসহ বিএনপি ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button