স্থানীয় সংবাদ

জিয়া শাহাদাৎ বার্ষিকীতে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা রফিকের নেতৃত্বে খাবার বিতরণ

খবর বিজ্ঞপ্তিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার দিন ব্যাপী খালিশপুর ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে নানা কর্মসূচী পালন করা হয়। তিনি ১৩নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক। সন্ধ্যায় তিনি নিউজপ্রিন্টগেট এলাকায় পথচারিদের মাঝে খাবার বিতরণ করেন। তিনি দীর্ঘ দিন এলাকার গরীব দুখীদের সেবা করে আসছেন। তিনি ১৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম জিয়া,ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিনুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক আবুল কালাম, জাহিদুজ্জামান জুয়েল,জাহাঙ্গীর আলম,কামাল হোসেন, মোনায়েম খান, মহিলা দলনেত্রী খালেদা আক্তার, জাহাঙ্গীর, নুরনবী, ওসমান গনি, শহিদ আলী, ডালিম,আছাদ, রুবেল,নুর ইসলাম,বাবুল,নুর আলম, হাফিজ, নজরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button