স্থানীয় সংবাদ

কলারোয়ায় অবৈধ করাতকলে অভিযান

# নগদ অর্থসহ ৩২ লক্ষাধিক টাকার কাঠ জব্দ #

কলারোয়া প্রতিনিধি ঃ কলারোয়ায় অবৈধ করাতকলে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে নগদ অর্থসহ প্রায় ৩২ লক্ষাধিক টাকার কাঠ জব্দ করেছে বিজিবি।
বিজিবি কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজার, আইসপাড়া ও লোহাকুড়া এলাকায় পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ করাতকলে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
রবিবার (১জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় কলারোয়ার মেসার্স সুলতান স-মিল, বালিয়াডাঙ্গা বাজার, মেসার্স মহসীন আলী স-মিল, আইসপাড়া এবং মেসার্স তুহিন স-মিল, লোহাকুড়া এলাকায় বনবিভাগের অনুমোদনহীন স-মিলে বিজিবি, বন বিভাগের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত স্থানে কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতিত স-মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ/কাঠ চেরাই করছে; এমন তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, মো. পলাশ আহমেদ, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা বন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামসহ বিজিবি ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে করাতকল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক অবৈধভাবে স্থাপনকৃত ৩টি প্রতিষ্ঠান ‘‘করাতকল বিধিমালা-২০১২ এর ৩(১) বিধি লংঘন ও ১২ নং বিধি মোতাবেক” স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাতকলগুলো অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৫ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারী করা হয়। এছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ০৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে আনুমানিক ৩১,৮০,০০০/- (একত্রিশ লক্ষ আশি হাজার) টাকা মূল্যের প্রায় ৫৩০০ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ মজুদ পাওয়া যায় যা টাস্কফোর্স দল কর্তৃক জব্দ করা হয়।
লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি জানান, বর্ণিত টাস্কফোর্স অভিযানে জব্দকৃত বিভিন্ন প্রকার গোল কাঠ বাবদ ৩১,৮০,০০০/- (একত্রিশ লক্ষ আশি হাজার) টাকা এবং জরিমানা বাবদ ২৫,০০০/- ( হাজার) টাকা, সর্বমোট সিজার মূল্য (৩১,৮০,০০০ + ২৫,০০০) = ৩২,০৫,০০০/- (বত্রিশ লক্ষ পাঁচ হাজার) টাকা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button