স্থানীয় সংবাদ

খুলনায় বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী

স্টাফ রিপোর্টার ঃ ‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’ এই প্রতিপাদ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর খুলনার আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উপলক্ষ্যে রবিবার সকালে খুলনার বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। খুলনার বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, ডুমুরিয়া ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুর রহিম, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক ডাঃ এ বি এম জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনার জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী, খামারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় চত¦র থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে একই স্থানে এসে শেষ হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিভিপি) এর সহযোগীতায় খুলনা জেলা প্রাণিসম্পদ দপ্তর অনুষ্ঠানটির আয়োজন করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button