দৌলতপুর হর্টিকালচারে ২দিন ব্যাপি মাশরুম উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপের্টার : মাশরুম চাষ সম্প্রসারণ এর মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় শনিবার ও রবিবার দুই দিনব্যাপী দৌলতপুর হর্টিকালচার সেন্টার ডিএই আয়োজনে মাশরুম চাষের উপরে উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন খুলনা দৌলতপুর হর্টিকালচার সেন্টারে উপপরিচালক কৃষিবিদ সঞ্জয় কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ড.এস এম ফেরদৌস,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম ।প্রধান অতিথির বক্তৃতায় খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বলেন,বাংলাদেশে জমির অপ্রতুলতা,বেকারত্ব,পুষ্টিহীনতা,মাথাপিছু আয়ের স্বল্পতা,কর্মসংস্থান বিশেষ করে গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থান, সর্বোপরি দারিদ্র্য বিমোচন ইত্যাদি বিষয় বিবেচনায় মাশরুম একটি অমিত সম্ভাবনাময় ফসল। মাশরুম চাষের মাধ্যমে কৃষি জমি সংরক্ষণ করে শস্য বহুমুখীকরণের পাশাপাশি মানসম্মত ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, অনাবাদি পতিত জমির ব্যবহার বৃদ্ধি, জমির উলম্বিক ব্যবহার, স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণ সম্ভব। মাশরুম একটি সুস্বাদু, পুষ্টিকর ও ঔষধিগুণ সম্পন্ন খাবার। এতে রয়েছে উন্নতমানের আমিষ, ভিটামিন, খনিজ লবণ এবং আঁশ। এখন বর্ষাকাল শুরু হয়েছে গাছ লাগানোর উপযুক্ত সময়। আমরা সকলে বেশি বেশি গাছ লাগাবো।
৩০জন মাশরুম উদ্যাক্তাকে প্রশিক্ষন দেয়া হয়।মাশরুম প্রশিক্ষণে ভাতা সহ বিনামূল্যে ১৫টি করে মাশরুমের স্পন প্যাকেট প্রদান করা হয়।এ সকল উদ্যোক্তারা তাদের প্রয়োজনে খুলনা হর্টিকাল সেন্টার থেকে সরকারি নির্ধারিত মূল্যে ১৭ টাকায় একটি স্পন প্যাকেট ক্রয় করতে পারবে। উদ্যাক্তা ও যে কেউ প্রয়োজনে অনলাইনের মাধ্যমে এই মাশরুম স্পন অর্ডার করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেয়া হবে। এজন্য মাশরুম উদ্যোক্তারা যোগাযোগ করবেন উপ-সহকারী উদ্যান কর্মকর্তা আল-আমিন শেখ,মোবাইল নং০১৭১৪-৫৫৫৪৭৫।দৌলতপুর হর্টিকালচার সেন্টারে বিভিন্ন ধরনের ফলজ,ঔষধি, ফুল ও শোবিজ জাতীয় চারা গাছ সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যায়।



