স্থানীয় সংবাদ

যশোর অভয়নগরে সাব-স্টেশন নির্মাণকাজে শ্রমিকের মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোরের অভয়নগর উপজেলার আড়পাড়া পায়রা গ্রামে আরইবি’র নির্মাণাধীন সাব-স্টেশন প্রকল্পে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে ঢালাই শ্রমিক মোঃ শিপন মৃধা (২০) একটি ক্রেনের হুক খুলে পড়ে লোহার পাইপে আঘাতপ্রাপ্ত হন। গুরুতর জখম অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিপনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামে। তিনি প্রায় এক মাস ধরে ওই প্রকল্পে কাজ করছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button