স্থানীয় সংবাদ

ঝিনাইদহে ৫ যুবককে কম্বোডিয়ায় নিয়ে বিক্রির অভিযোগ সন্তানদের ফিরে পেতে মায়েদের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহে পাঁচ যুবককে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে কম্বোডিয়ার বিক্রি করে দেওয়ার অভিযোগ করা হয়েছে। বিক্রি করে দেওয়া ওই যুবকদের ফিরিয়ে দিতে সংবাদ সম্মেলন করেছে তাদের মায়েরা।
ঝিনাইদহ প্রেসক্লাবে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে হালিমা খাতুন নামে এক মা সন্তানকে ফিরিয়ে দিয়ে সরকারের সংশ্লিষ্টষ্ট মহলের দৃষ্টি আকর্সন করেন। তিনি জানান, আমার ছেলে শাহীনকে থাইল্যান্ডে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়ে কম্বোডিয়ায় বিক্রি করে দেওয়া হয়েছে। শহীনের মতো আরো ৮ যুবককে দেশে না পাঠিয়ে কম্বোডিয়া পাঠিয়ে ঝুকির মধ্যে ফেলে দিয়েছেন।
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের কুয়েত প্রবাসি আলতাফ হোসেনের স্ত্রী সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের আলী আহম্মদের ছেলে ফজলুল করিম ফয়জুল, তার ছেলে ফয়সাল আহমেদ, স্ত্রী জাহানারা খাতুন ও পুত্রবধু তারানা হক রথী (২০) বিদেশ পাঠানোর নামে এলাকার বহু মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হালিমা খাতুন দাবী করেন, তার ছেলে শাহীন ছাড়াও নাথকুন্ডু গ্রামের মোঃ আকরাম আলী, একই গ্রামের সিফাতুল্লা, হলিধানী গ্রামের মোঃ রাহুল আহমেদ, প্রতাপুপর গ্রামের রানা মিয়া, সদর উপজেলার জয়রামপুর গ্রামের সবুজ, ঝিনাইদহ পৌর এলাকার কলাবাগানপাড়ার নাজিব ও বেড়াদি গ্রামের আব্দুল গাফ্ফারের কাছ থেকে মাথাপ্রতি ৭ লাখ টাকা করে মোট ৫৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এরমধ্যে সবুজ, নাজিব ও আব্দুল গাফ্ফার নেপাল বিমান বন্দর থেকে পালিয়ে আসতে সক্ষম হন।
প্রতারণার শিকার নাজিব ও সবুজ নামে দুই যুবক জানান, থাইল্যান্ডে কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার জন্য ফজলুল করিম ফয়জুলসহ আসামীগণ তাদের প্রলুদ্ধ করে। তাদের কথা বিশ^াস করে ঝিনাইদহ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে জনপ্রতি সাত লক্ষ টাকা করে দেন। সে টাকা নেওয়ার পর তাদের থাইল্যান্ডে না পাঠিয়ে কম্বোডিয়ার স্ক্যাম্প কোম্পানীতে ১৮ ঘন্টা শ্রমের চুক্তিতে বিক্রি করে দেন। ফলে সেখানে তারা নিদারুন কষ্টে আছেন। মাসে মাসে কোন টাকা টাকা পাঠাতে পারছেন না। তাই ব্যাংক ঋণ দেওয়াও সম্ভব হচ্ছে না।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের মধ্যে মারুফা বেগম, রাবেয়া খাতুন, সুফিয়া খাতুন ও নাজিব মাহমুদ উপস্থিত ছিলেন। তারা দ্রুত আদম দালাল ফজলুল করিমকে গ্রেফতার করে টাকা উদ্ধার ও তাদের সন্তানদের দেশে ফিরিয়ে আনার দাবী জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button